ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সুদানের ৪ মন্ত্রী মুক্তি পেলেন

সুদানে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই চাপ দিয়ে আসছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। গণতান্ত্রিক ব্যবস্থা ফেরানোর দাবি তাদের।

সেই চাপে হয়তো কিছুটা কাজ হলো।  

জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়, আটক চার মন্ত্রীকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন সুদানের সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল-বুরহান। তিনি বলেন, নতুন সরকারের দায়িত্বভার নেওয়া সময়ের অপেক্ষা।  


সুদান টিভি জানিয়েছে, টেলি-যোগাযোগমন্ত্রী হাসেম হাসালবালরাসোল, বাণিজ্যমন্ত্রী আলি গেড্ডো, তথ্যমন্ত্রী হামজা বালউল, যুব ও ক্রীড়ামন্ত্রী ইউসুফ অ্যাডমকে মুক্তি দেওয়া হয়েছে।


আর-বুরহানের মিডিয়া উপদেষ্টা বলেন, আমরা জতীয় স্বার্থে অভ্যন্তরীণ ও বাইরের সব উদ্যোগকেই খতিয়ে দেখছি।


এর আগে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল গুতেরেস বলেন, সুদানের উচিত গণতান্ত্রিক পথেই চলা।


এর আগে ২৫ অক্টোবর সুদানের সরকার ভেঙে দিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। পরে জরুরি অবস্থা জারি করা হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑